…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রূপনগরে ফ্ল্যাটে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ, হত্যা বলে ধারণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই হাত বাঁধা অবস্থায় বীথি আক্তার (২৩) নামের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে মরদেহটি দেখতে পায়।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ জানান, পুলিশ গিয়ে তরুণীর দুই হাত বাঁধা অবস্থায় এবং মাথায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ দেখতে পায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই দীপক চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর হত্যাকারীরা বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে চলে গেছে। নিহত তরুণীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

ওই ফ্ল্যাটে আর কে থাকতেন, সেখানে কারা যাতায়াত করতেন এবং নিহত তরুণী কী করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন এসআই দীপক চন্দ্র নাথ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …