…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আগারগাঁওয়ে বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে হামলা, দুই কর্মচারীকে ক্যাম্পাসে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আগারগাঁওয়ে বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে হামলা, দুই কর্মচারীকে ক্যাম্পাসে তুলে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি না হওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পাম্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া বলেন, দুপুরে দুজন ব্যক্তি বোতলে করে অকটেন নিতে পাম্পে আসেন। কর্মচারীরা বোতলে তেল দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে নানা হুমকি দেন।

সুজন মিয়া বলেন, এ সময় তেল নিতে আসা আরেক ব্যক্তি তাঁদের কথার প্রতিবাদ করেন। পরে তাঁরা ওই ব্যক্তিকে মারধর করেন। এরপর তাঁরা চলে যান।

তাঁর ভাষ্য অনুযায়ী, এর আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের ৩০ থেকে ৪০ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে পাম্পে হামলা চালায়। প্রথমে তারা কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে পাম্পের তেল সরবরাহ যন্ত্র ও ক্যাশ কাউন্টার এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর সিসি ক্যামেরার ডিভিআর খুলে নেয়। এ সময় ক্যাশ কাউন্টারে থাকা ল্যাপটপ ও কর্মচারীদের কাছে থাকা তেল বিক্রির টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

হামলায় রাসেল নামের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সুজন মিয়া। তিনি বলেন, খোলা বোতলে তেল বিক্রি না করতে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে, এ জন্য তাঁরা তেল দিতে চাননি।

ব্যবস্থাপক আরও বলেন, মো. মিঠু ও মুসা নামের তাঁদের দুজন কর্মচারীকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মচারীদের ক্যাম্পাসে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে তাদের দাবি, খোলা বোতলে তেল না দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পের কর্মচারীরা শিক্ষার্থীদের স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করেছিলেন, যার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে নিয়ে আসে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী কর্মচারীদের তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খোলা বোতলে তেল না দেওয়ার প্রতিবাদ করায় তাঁদের দুজন শিক্ষার্থীকে স্টাম্প দিয়ে মারধর করা হয়েছে। এর মধ্যে একজন রায়হানুল ইসলাম। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দুজন কর্মচারীকে ক্যাম্পাসে ধরে নিয়ে এসেছেন। তাঁরা পরিস্থিতি শান্ত রেখে সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি।

ঘটনার পর শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে হামলাকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পরামর্শ দিয়েছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, হাসান ফিলিং স্টেশনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …