…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

কপ৩১-এ খসড়া জলবায়ু চুক্তি নিয়ে টানাপোড়েন, আইপিসিসি প্রতিবেদনের সময়সূচি নিয়েও বিরোধ

নিজস্ব প্রতিবেদক

তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি বিতর্কিত খসড়া চুক্তি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বিভাজন স্পষ্ট করে তুলেছে।

সম্মেলনের সহ-আয়োজক অস্ট্রেলিয়া সোমবার ১৮ পৃষ্ঠার একটি খসড়া ‘কভার ডিসিশন’ প্রকাশ করেছে। এতে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের আহ্বানসহ বিস্তৃত নানা দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

খসড়াটি যেভাবে লেখা হয়েছে, তাতে আলোচনা ‘অচল’ হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু দূত ওপকে হোকস্ট্রা। তিনি বলেন, ‘কভার ডিসিশন সঠিক দিকে যাচ্ছে না এবং এতে উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন।’

ব্রাজিলের পরিবেশমন্ত্রী জোয়াও পাওলো কাপোবিয়ানকো বলেন, ‘প্রক্রিয়ার শুরুতে লাল রেখা টানা খুব সহজ।’ খসড়ার শব্দে সমন্বয়ের মাধ্যমে অচলাবস্থা কাটানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

কপ৩১ আলোচনা পরিচালনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন স্বীকার করেন, খসড়া পাঠ্যে এমন উপাদান রয়েছে, ‘যার সঙ্গে সব পক্ষ একমত নয়’। সপ্তাহ শেষ হওয়ার আগে ‘অন্তত আরও একটি খসড়া’ আসতে পারে বলেও তিনি জানান।

আলোচনা শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে জলবায়ু আলোচনা সাধারণত নির্ধারিত সময় পেরিয়ে যায়, কারণ চুক্তিতে পৌঁছাতে হয় ঐকমত্যের ভিত্তিতে—অর্থাৎ একটি মাত্র দেশও পুরো প্রক্রিয়া আটকে দিতে পারে।

খসড়া পাঠ্যে ধনী দেশগুলোকে ২০৩০ সালের মধ্যে নিট শূন্য নির্গমন অর্জনের আহ্বান জানানো হয়েছে। এতে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে এমন শব্দ ব্যবহার করা হয়েছে, যার বিরোধিতা তেলসমৃদ্ধ দেশগুলো দীর্ঘদিন ধরে করে আসছে।

দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডার পরিবেশমন্ত্রী মাইকেল জোসেফ বলেন, কপ৩১-এ নিট শূন্য নির্গমন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ‘খুব, খুব কঠিন’ হতে পারে। তবে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানানো একটি প্রতিশ্রুতি তিনি দেখতে চান বলেও তিনি যোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় দেশের কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘উদীয়মান দেশগুলো উন্নত দেশগুলোর ওপর যত বেশি সম্ভব বাধ্যবাধকতা চাপাতে চায়। এটি কৌশলগত।’ সৌদি আরব ও ভারতসহ একটি দেশগোষ্ঠীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এসব বিষয় স্পষ্টতই অগ্রহণযোগ্য।’

জাতিসংঘের জলবায়ু বিজ্ঞান প্যানেলের গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময়সূচি নিয়েও আরেকটি লড়াইয়ের কেন্দ্রে রয়েছে সৌদি আরব। কয়েক ডজন ইউরোপীয়, আফ্রিকান ও প্রশান্ত মহাসাগরীয় দেশ চায়, ২০২৮ সালে অনুষ্ঠেয় কপ৩৩ সম্মেলনে বৈশ্বিক কার্বন কমানোর প্রচেষ্টার গুরুত্বপূর্ণ যাচাইয়ের আগেই প্রতিবেদনগুলো প্রকাশিত হোক।

ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) প্রতি পাঁচ থেকে সাত বছরে একগুচ্ছ প্রতিবেদন প্রকাশ করে, যা বৈশ্বিক উষ্ণায়নের সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক মূল্যায়ন দেয় এবং সংকট মোকাবিলায় বৈশ্বিক নীতি প্রতিক্রিয়াকে দিকনির্দেশনা দেয়।

অচলাবস্থা কাটাতে ব্যর্থ হয়ে আইপিসিসি তার সর্বশেষ বৈঠক স্থগিত করেছে এবং বিষয়টির সমাধানে ডিসেম্বরে নতুন অধিবেশন নির্ধারণ করা হয়েছে। অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের চেয়ার ইলানা সেইদ আইপিসিসির সপ্তম মূল্যায়ন প্রতিবেদন প্রকাশে বিলম্বকে ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করেছেন। এই বিরোধ কপ৩১-এ আলোচিত প্রধান বিষয়গুলোর একটিতে পরিণত হয়েছে; সম্মেলন শেষ হচ্ছে শুক্রবার।

মঙ্গলবার কপ৩১-এ সৌদি আরবের প্রতিনিধিদল আইপিসিসি প্রতিবেদন প্রকাশের সময়সূচি নিয়ে নিজেদের অবস্থান রক্ষা করে বলে, ‘সৌদি আরব জলবায়ু বিজ্ঞানকে বিলম্বিত করতে চাইছে না।’ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এমন প্রকাশনা সময়সূচির পক্ষে, যা পর্যাপ্ত বৈজ্ঞানিক পর্যালোচনা, স্বচ্ছতা এবং অর্থবহ অংশগ্রহণের সুযোগ দেয়। তবে প্রতিবেদনগুলো কখন প্রকাশিত হোক রিয়াদ তা চায়, বিবৃতিতে তা স্পষ্ট করে বলা হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্কের দুই ফাউন্ডেশন, আনতালিয়ায় সমঝোতা স্মারক সই

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি স…

আবহাওয়া ও পরিবেশ

কপ৩১-এ আনতালিয়ায় বিশেষজ্ঞরা: আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে

জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি ঝুঁকিতে পড়ছে বলে মত দিয়েছেন জলবায়ু আন্…

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি
আবহাওয়া ও পরিবেশ

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবার কুমিরের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার ওই পুকুরে স্থা…

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ …