ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণেই জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে এই রুটে আবার জাহাজ চলাচল করবে বলে তিনি জানান।
গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।
কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের সাগরপথের দূরত্ব ১২০ কিলোমিটার। এই পথ পাড়ি দিয়ে জাহাজের দ্বীপে পৌঁছাতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা।




