…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’: চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি, ২০ নভেম্বর অন্ধ্র উপকূল অতিক্রমের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’: চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি, ২০ নভেম্বর অন্ধ্র উপকূল অতিক্রমের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

সাগরে থেকে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৭ নভেম্বর মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর পর ২০ নভেম্বর দুপুরে অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে বুধবার সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ …

শরীরে আটটি গুলির ক্ষত: টেকনাফে পাঁচ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীর সঙ্গে বনে ফিরল মাদি হাতিটি
আবহাওয়া ও পরিবেশ

শরীরে আটটি গুলির ক্ষত: টেকনাফে পাঁচ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীর সঙ্গে বনে ফিরল মাদি হাতিটি

কক্সবাজারের টেকনাফে আহত অবস্থায় লোকালয়ে ঘোরাফেরা করা মাদি হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফেরানো হয়েছে। শ…

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

আবহাওয়া ও পরিবেশ

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্কের দুই ফাউন্ডেশন, আনতালিয়ায় সমঝোতা স্মারক সই

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি স…