…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

বিচার চেয়ে চলচ্চিত্র ১৯ সংগঠনের পদ ছাড়লেন জয় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
বিচার চেয়ে চলচ্চিত্র ১৯ সংগঠনের পদ ছাড়লেন জয় চৌধুরী
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র ১৯ সংগঠনের মুখ্য সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এফডিসির গেটে মানববন্ধনকে কেন্দ্র করে তৈরি ঘটনার বিচার চেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে তিনি পদত্যাগের কথা জানান।

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার এফডিসির গেটে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় জয় চৌধুরীসহ অনেকেই শিল্পী সমিতির অফিসের সামনে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ না নেওয়ায় জয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র ১৯ সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।

জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য চলচ্চিত্র ১৯ সংগঠন করা হয়েছে। সেই সংগঠনের আহ্বায়ক হিসেবে হেলাল খান ভাই শিল্পী সমিতির সদস্যদের অসম্মান করতে পারেন না। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, হেলাল খানকে তিনি অনেক সম্মান করেন। তিনি কেন এমন আচরণ করেছেন, তা তিনি জানেন না। জয়ের ভাষায়, ইন্ডাস্ট্রির ভেতরে কোনো কোন্দল থাকলে তা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যেত।

জয় বলেন, হেলাল খানের সম্মানের দিকে তাকিয়ে তিনি কোনো কথা বলেননি। কিন্তু তাঁর লোকজন শিল্পী সমিতির সদস্যদের গালিগালাজ করেছে, এফডিসি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে এবং শিল্পী সমিতি ভেঙে ফেলতে চেয়েছে। সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি তা মেনে নিতে পারেন না।

বিচার চেয়ে জয় চৌধুরী বলেন, ‘শিল্পীদের সম্মান রক্ষায় যেকোনো সিদ্ধান্ত আমি নেব। শিল্পীদের সম্মান রক্ষার্থে প্রধানমন্ত্রীর কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই। শিল্পীরা আমাকে বলেছেন, সম্মান রক্ষার্থে সব শিল্পী মাঠে নামতে প্রস্তুত।’

তিনি বলেন, হেলাল খানের প্রতি তাঁর কোনো রাগ নেই। কিন্তু তাঁর উপস্থিতিতে বাইরের লোক এসে তাঁর শিল্পীদের গালি দিল কেন—সেই প্রশ্ন তোলেন তিনি। এফডিসি থেকে যারা শিল্পীদের বের করে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের বিচার করেই ছাড়বেন বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

বড়দিনে আসছে শাহরুখ খানের কিং, দিল্লির ফর্মুলা ওয়ান ট্র্যাকে চলছে শেষ পর্বের শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বর্তমানে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা কিং-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন…

বিনোদন

প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’

তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান …

বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নি…

চালের বদলে মিষ্টি আলুর পায়েস, ঠান্ডা করে খাওয়াই রাকুল প্রীতের পছন্দ
বিনোদন

চালের বদলে মিষ্টি আলুর পায়েস, ঠান্ডা করে খাওয়াই রাকুল প্রীতের পছন্দ

বলিউডের ফিটনেসসচেতন অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে থাকা রাকুল প্রীত সিং বর্তমানে ‘রামায়ণ’ ছবির কারণে আলোচনায় রয়েছেন, যেখানে তাঁর শূর্পণখা চরিত্…