…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে অর্কিড কাঞ্চন ফুল। হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল, আর ঘন সবুজ পাতার ফাঁকে লাল, গোলাপি ও বেগুনি রঙের ফুলগুলো সহজেই নজর কাড়ছে।

বছরের এই মৌসুমে প্রকৃতিতে তেমন ফুল দেখা যায় না। দু-একটি কাঠগোলাপ, শিউলি কিংবা অন্য প্রজাতির গাছে অল্প কিছু ফুল ফুটলেও সেগুলো চোখে পড়ার আগেই ঝরে পড়ে ঘাসের বুকে। এই সময়ে মনু নদের পাড়ে সৌন্দর্য বিলানোর একক ভার যেন পড়েছে অর্কিড কাঞ্চনগুলোর ওপর।

শান্তিবাগ ওয়াকওয়েতে সকাল-সন্ধ্যায় অবসর যাপনে আসেন মৌলভীবাজার শহরের বাসিন্দারা। তাঁদের চোখে এখন মুগ্ধতা বিলিয়ে যাচ্ছে কাঞ্চন অর্কিড।

অর্কিড কাঞ্চন দেখতে অনেকটা রক্ত কাঞ্চন ফুলের মতো। এর পাপড়িগুলো একটু চওড়া, রং লাল বা গোলাপি-বেগুনি; মাঝের পাপড়িটি তুলনামূলক গাঢ় লালচে। ডালের আগায় থোকায় থোকায় ফুল ফোটে। ফুলগুলো গন্ধহীন হলেও দেখতে আকর্ষণীয়।

কয়েক দিন ধরে গাছগুলোতে বিচ্ছিন্নভাবে ফুটছে ফুল। শুরুতে একটি-দুটি করে দেখা গেলেও এখন অধিকাংশ ডালে ফুলের সমারোহ। গত রোববার দুপুরের দিকে মৌলভীবাজারের আকাশে কিছুটা মেঘ জমেছিল, এর ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছিল সোনা রোদ; সেই রোদে মুগ্ধতা ছড়াচ্ছিল একেকটি ফুল।

ওয়াকওয়েতে কয়েকজনকে ফুলগুলোর ছবি তুলতে দেখা গেছে। কাছেই ফুল না ছেঁড়ার অনুরোধ জানিয়ে লাগানো হয়েছে স্টিকার। তবে নির্দেশনাটি কেউ কেউ মানছেন না বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন; তাঁদের দাবি, অনেক অসচেতন ব্যক্তি প্রায়ই ছিঁড়ে নিয়ে যান এসব ফুল।

ফুল ছেঁড়াকে নিরুৎসাহিত করে স্থানীয় কবি ও সংগঠক মুজাহিদ আহমদ বলেন, ‘অর্কিড কাঞ্চন লাবণ্যের ফুল। নিঃশব্দে ফোটা এই ফুলের দিকে চোখ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায়। ভোরের মোহনীয়তায় মিলেমিশে এসব অর্কিড মনকে স্নিগ্ধ করে। তবে কষ্টের জায়গা হলো, অনেকে ফুল ছিঁড়ে নিয়ে যান। আমাদের উচিত এ সৌন্দর্য রক্ষায় সম্মিলিতভাবে চেষ্টা করা।’

কাঞ্চন প্রজাতির গাছের পাতা আগার দিকে দুই ভাগে বিভক্ত, দেখতে অনেকটা প্রজাপতির ডানা বা উটের খুরের মতো। পাতায় সবুজ ও হালকা হলুদ রঙের ছোপ থাকে।

অর্কিড কাঞ্চন সাধারণত হেমন্তের শেষ থেকে শীত ও বসন্তকাল পর্যন্ত, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাসে ফোটে। ফুল ফোটার জন্য পর্যাপ্ত রোদ প্রয়োজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সিলেট বিভাগ

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।…

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জের মধ্যনগরের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ বছর আগেভাগেই হাওরের পানি নেমে যাওয়ায় আবাদি জমি শুকিয়ে গেছে। ক…

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা
সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হচ্ছে। এ জন্য চলমান ছয় লেন মহাসড়ক প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপি…

সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, রাখা হয়েছে বিজিবি ফাঁড়িতে

সিলেটের গোয়াইনঘাট এলাকার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক…