…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের অবস্থান চার বছরে সীমিত করার ট্রাম্প প্রশাসনের বিধি বাতিল করল মার্কিন আদালত

নিজস্ব প্রতিবেদক
বিদেশি শিক্ষার্থীদের অবস্থান চার বছরে সীমিত করার ট্রাম্প প্রশাসনের বিধি বাতিল করল মার্কিন আদালত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের একটি বিধি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার দেওয়া রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেইলর বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গত জুলাইয়ে নতুন বিধিটি চূড়ান্ত করেছিল। এর আওতায় এফ ও জে ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণের প্রস্তাব করা হয়।

বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকদের আলাদাভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।

বর্তমানে প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে পড়াশোনা চালিয়ে গেলে এবং নিজ নিজ শিক্ষাক্রমে স্বাভাবিক অগ্রগতি বজায় রাখলে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।

নতুন বিধির বিরুদ্ধে গত আগস্টে শিক্ষা ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের একটি জোট মামলা করে। তাদের যুক্তি ছিল, প্রস্তাবিত বিধিটি অযৌক্তিক এবং এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যেতে পারে।

আদালত বলেছেন, ডিএইচএস নতুন বিধির সম্ভাব্য সুফল ও ক্ষতির যথাযথ মূল্যায়ন করতে পারেনি। জালিয়াতি ও জাতীয় নিরাপত্তার উদ্বেগের ভিত্তিতেও সংস্থাটি পরিবর্তনগুলোর যথেষ্ট যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।

রায়ের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বহাল থাকছে।

তবে রায়ের সমালোচনা করেছে ডিএইচএস। সংস্থাটির জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শিক্ষার্থী ভিসায় এসে প্রতি সেমিস্টারে একটি করে কোর্স নিয়ে কয়েক দশক যুক্তরাষ্ট্রে থাকার সুযোগকে বিচারক ডেনিস সেইলরের রায় কার্যত অনুমোদন দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি শিক্ষার্থীদের ভিসা জালিয়াতি ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই কঠোর নীতিমালা নেওয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষা ও অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের সক্ষমতা কমিয়ে দেবে।

এফ-১ ভিসা মূলত যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন একাডেমিক শিক্ষা বা ভাষা প্রশিক্ষণ গ্রহণের জন্য দেওয়া হয়। আর জে-১ ভিসা মূলত এক্সচেঞ্জ বা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর: পাহাড়-অরণ্যের ক্যাম্পাসে ৩৩১ প্রজাতির বন্যপ্রাণী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। ছয় দশক আগে পাহাড় ও অরণ্যের বুকেই এই বিশ্ববিদ…

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো
শিক্ষা

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। …

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রু…

শিক্ষা

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪২৭ জন, কাগজপত্র জমা দিতে হবে ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার (গ্রেড-১২) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।…