…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ভ্যানে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ ঘের ব্যবসায়ী সোলায়মান ও চালক খালেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরের আড়ংঘাটায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) ও ভ্যানচালক মো. খালেক (৬৫)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

সোলায়মান ঘের ব্যবসার পাশাপাশি আগ্রহীদের নিয়ে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খালেকের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে সোলায়মানের পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে। অন্যদিকে ভ্যানচালক খালেকের বাঁ হাতে একটি গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোলায়মানকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়। তিনি বলেন, ভ্যান ও মোটরসাইকেল চলমান থাকায় গুলি ভ্যানচালকের শরীরেও লাগে।

তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

২২ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে খুলনায় অন্তত ১৪টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন।

সব মিলিয়ে ২৭ দিনে ৯টি হত্যাকাণ্ডের পাঁচটি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায় ঘটেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনার দিঘলিয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, লকডাউনের আগের রাতে জজ আদালতে ককটেল
আইন ও অপরাধ

খুলনার দিঘলিয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, লকডাউনের আগের রাতে জজ আদালতে ককটেল

খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও গোয়েন্দা পুলিশের …

খুলনার রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা ও লুট, নগদ টাকা ও দুটি মোবাইল ছিনতাই
আইন ও অপরাধ

খুলনার রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা ও লুট, নগদ টাকা ও দুটি মোবাইল ছিনতাই

খুলনা নগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার মাগরিবের আজানের সময় এই হামলা হয়। এ সময় তারা ক্যাশ কাউন্ট…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…