…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে। সারা দেশে এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ৬ হাজার ২৮৮টি পদই শূন্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ৬ হাজার ৭৪৮ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮টি পদ।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি পদও শূন্য।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার সারা দেশের শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। তবে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ শিশু, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ২৫ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যে, বিশেষ করে পুরুষদের হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে পরিদর্শনের ভিত্তিতে সারা দেশে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে সরকার। এর মধ্যে নতুন ও নবায়ন করা লাইসেন্স রয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি ২৫০টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, আইসিইউর নমুনায় প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধগুলো একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশা…

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা
স্বাস্থ্য

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা

শৈশবে অন্ত্রে থাকা কিছু ই কোলাই ব্যাকটেরিয়ার তৈরি কলিব্যাকটিন নামের বিষাক্ত পদার্থের সংস্পর্শ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসার বাড়ার প্র…

স্বাস্থ্য

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হকের হিসাবে এক বছরে ৯২ লাখ টাকার লেনদেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে…

স্বাস্থ্য

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীত…