…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হকের হিসাবে এক বছরে ৯২ লাখ টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রাজু আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ফজলুল হকের বিরুদ্ধে এক বছরে ব্যাংক হিসাবে প্রায় ৯২ লাখ টাকার লেনদেন, পদোন্নতি ও বদলিতে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা দেখানো এবং আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

অভিযানের সময় বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। ব্যাংক লেনদেনের বিবরণী নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন দ্রুতই কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।

দুদক থেকে প্রাপ্ত তথ্যমতে, ফজলুল হক স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি। এ পদ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে দাপ্তরিক কাজের বাইরে রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে তৎকালীন এক মন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয়ে স্বাস্থ্য বিভাগে প্রভাব বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে সোনালী ব্যাংকের একটি হিসাবে গত এক বছরে প্রায় ৯২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, রাঙ্গুনিয়া ছাড়াও ঢাকা, রাজশাহী, রামগড় ও আলীকদমসহ বিভিন্ন স্থান থেকে নগদ টাকা জমা এবং অনলাইন লেনদেনের মাধ্যমে তাঁর হিসাবে অর্থ এসেছে। অভিযোগে বলা হয়েছে, এসব অর্থের একটি অংশ জমা হওয়ার পরপরই উত্তোলন করা হয়েছে। ১৫তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর হিসাবে এত বিপুল অঙ্কের লেনদেনের উৎস খতিয়ে দেখছে দুদক।

ফজলুল হকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় উপস্থিতি দেখানোর অভিযোগ রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আকস্মিক পরিদর্শনে গিয়ে তাঁকে কর্মস্থলে পাননি। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে, ২০১৯ সালেও কর্মস্থলে অনুপস্থিতি ও টালিশিট জমা না দেওয়ার অভিযোগে তাঁকে একাধিকবার কৈফিয়ত তলব করা হয়েছিল।

স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতির ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন এবং পুলিশ ভেরিফিকেশনসংক্রান্ত প্রক্রিয়া অনুসরণ না করেই তিনি পদোন্নতি পান।

সীতাকুণ্ড থেকে বদলি বাতিলের প্রলোভন দেখিয়ে সহকর্মী সুরেশ চন্দ্র দাশের কাছ থেকে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফজলুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, আইসিইউর নমুনায় প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধগুলো একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশা…

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা
স্বাস্থ্য

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা

শৈশবে অন্ত্রে থাকা কিছু ই কোলাই ব্যাকটেরিয়ার তৈরি কলিব্যাকটিন নামের বিষাক্ত পদার্থের সংস্পর্শ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসার বাড়ার প্র…

স্বাস্থ্য

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীত…

হামের উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৯
স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।…