…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৯

নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৯
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই ঢাকা বিভাগের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫৮ জনের এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭৬ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫৫২ জন। এরপর সিলেট বিভাগে মারা গেছেন ২১৬ জন।

বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ১২৩ জন, ময়মনসিংহে ৯৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৮ জন এবং রংপুর বিভাগে ১৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, আইসিইউর নমুনায় প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধগুলো একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশা…

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা
স্বাস্থ্য

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা

শৈশবে অন্ত্রে থাকা কিছু ই কোলাই ব্যাকটেরিয়ার তৈরি কলিব্যাকটিন নামের বিষাক্ত পদার্থের সংস্পর্শ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসার বাড়ার প্র…

স্বাস্থ্য

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হকের হিসাবে এক বছরে ৯২ লাখ টাকার লেনদেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে…

স্বাস্থ্য

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীত…