…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ, অধ্যক্ষ বললেন ভাঙচুর হয়নি

নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ, অধ্যক্ষ বললেন ভাঙচুর হয়নি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ব্যানারটি টাঙানো হয়।

এ সময় তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে দাপ্তরিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে আগের নাম ব্যবহারের অনুরোধ জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।

এ সময় নেতা-কর্মীরা অধ্যক্ষকে বলেন, ‘“টুঙ্গিপাড়া সরকারি কলেজ” নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া। ভবিষ্যতে কলেজের আগের নাম “সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ” ব্যবহারের জন্য অনুরোধ করছি।’

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তারা কোনো ধরনের ভাঙচুর করেননি বলে জানান তিনি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুশলী ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

গত রাতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামীকাল ১৯ নভেম্বর সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘিরেও জেলায় উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এর আগে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর: পাহাড়-অরণ্যের ক্যাম্পাসে ৩৩১ প্রজাতির বন্যপ্রাণী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। ছয় দশক আগে পাহাড় ও অরণ্যের বুকেই এই বিশ্ববিদ…

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো
শিক্ষা

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। …

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রু…

শিক্ষা

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪২৭ জন, কাগজপত্র জমা দিতে হবে ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার (গ্রেড-১২) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।…