…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার গয়নার লোভে মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার গয়নার লোভে মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২০), একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের গলায় থাকা স্বর্ণালংকারের লোভে তাঁকে হত্যার পরিকল্পনা করেন আশরাফ আলী। পরিকল্পনা অনুযায়ী, সহযোগী আব্দুর রাহিমকে সঙ্গে নিয়ে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়।

পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে ও তাঁর এক সহযোগীর পাশাপাশি একজন স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

এসআই আরও বলেন, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …