…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানোর মামলা: আয়াসের জামিন নামঞ্জুর, রিমিকে জামিন

নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানোর মামলা: আয়াসের জামিন নামঞ্জুর, রিমিকে জামিন
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার অপর আসামি মারজিয়া খন্দকার রিমিকে জামিন দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকিন হাবিব বাপ্পী একজনের জামিন নামঞ্জুর করেন এবং অন্যজনকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ ও নারী বিবেচনায় রিমিকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁদের দুজনেরই জামিন নামঞ্জুর করেন। পরে মহানগর দায়রা আদালতে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী।

গত ১৩ অক্টোবর রিমিকে ও ১৪ অক্টোবর আয়াসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এঁরা দুজনসহ মো. সাকিবুস হাসান ও সুজনকে গত ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানের সময় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশের সড়ক ও ফুটপাতের হকারদের সরিয়ে দেওয়া হয়। ওই এলাকার গণপূর্ত অধিদপ্তরের সীমানাপ্রাচীরে বিভিন্ন শিল্পকর্ম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে গ্রাফিতি আঁকা ছিল।

গত ৯ অক্টোবর সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিগুলো চুনকাম করে মুছে ফেলার ঘোষণা দেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে এ নিয়ে মামলা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের কাছে চারজন একত্র হন। এ সময় আয়াসসহ অন্যরা বিভিন্ন বক্তব্য দেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে মারজিয়া খন্দকার রিমি কালো রং লাগান বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলকের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। অন্যদিকে রিমি ভারতীয় আগ্রাসন ও রবীন্দ্রনাথের জমিদারি নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতির ওপর কালো রং লাগান। অন্য দুজন চুনকালি করার কাজে সহযোগিতা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …

মেহেরপুর সীমান্ত থেকে ঢাকায় আনা গানপাউডার বাথরুমে পরীক্ষা, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

মেহেরপুর সীমান্ত থেকে ঢাকায় আনা গানপাউডার বাথরুমে পরীক্ষা, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার তিনজন

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। এ ঘটনায় তিনজনকে গ্…

কদমতলীর জুরাইনে তালাবদ্ধ ঘর থেকে অটোরিকশাচালক জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

কদমতলীর জুরাইনে তালাবদ্ধ ঘর থেকে অটোরিকশাচালক জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার একটি বাসা থেকে জনি (২৯) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে এই হত্…

আইন ও অপরাধ

ঢাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজন: বসুন্ধরায় দুটি ককটেল উদ্ধার, উত্তরখানে যুবলীগ নেতা আটক

রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত…