…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (১৮ নভেম্বর ২০২৬) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিটি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা। এতে জরুরি সতর্ক বার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

বুধবার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদরা ধারণা করছেন, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

বিশেষ বিজ্ঞপ্তিতে ঝড়ের তীব্রতা সম্পর্কে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার পর্যন্ত রয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়া অব্যাহত রয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে আগের ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্কের দুই ফাউন্ডেশন, আনতালিয়ায় সমঝোতা স্মারক সই

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি স…

আবহাওয়া ও পরিবেশ

কপ৩১-এ আনতালিয়ায় বিশেষজ্ঞরা: আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে

জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি ঝুঁকিতে পড়ছে বলে মত দিয়েছেন জলবায়ু আন্…

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি
আবহাওয়া ও পরিবেশ

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবার কুমিরের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার ওই পুকুরে স্থা…

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ …