…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের ব্রাভিয়া টিভি ও ওয়্যারলেস হোম থিয়েটার উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের ব্রাভিয়া টিভি ও ওয়্যারলেস হোম থিয়েটার উন্মোচন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন প্রজন্মের টেলিভিশন ও সাউন্ড সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড সনি। উন্মোচিত পণ্যের তালিকায় রয়েছে ফ্ল্যাগশিপ ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ব্রাভিয়া ৯ মার্ক টু টিভি, নতুন সিরিজের গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু এবং স্টুডিও-টিউনড ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পণ্যগুলো উন্মোচন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঘরে বসেই সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দেওয়ার ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে। হলিউডের সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ পরামর্শে নির্মিত এসব ডিভাইসে দর্শকেরা নির্মাতাদের মূল ভাবনা অনুযায়ী ছবি ও শব্দ উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।

সনির নতুন ফ্ল্যাগশিপ মডেল ব্রাভিয়া ৯ মার্ক টুতে প্রথমবারের মতো ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত টিভির তুলনায় এতে লাল, সবুজ ও নীল—এই তিনটি মৌলিক রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রিত হয়, ফলে পর্দায় রঙ আরও জীবন্ত, উজ্জ্বল ও নিখুঁতভাবে ফুটে ওঠে।

ব্রাভিয়া ৯ মার্ক টু পাওয়া যাবে ৮৫ ইঞ্চি ও ১১৫ ইঞ্চি—এই দুটি বড় আকারে। ঘরের যেকোনো কোণ থেকে স্পষ্ট ছবি দেখার সুবিধার পাশাপাশি ৮৫ ইঞ্চি মডেলে রয়েছে বিশেষ অ্যান্টিগ্লেয়ার স্ক্রিন, যা ঘরের তীব্র আলোতেও পর্দায় আলোর প্রতিফলন রোধ করে। এ ছাড়া এতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ স্পষ্টভাবে শোনার জন্য বিশেষ সাউন্ড প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ পাওয়া যাবে ৪৩ ইঞ্চি থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত মোট সাতটি ভিন্ন আকারে। সনির বিশেষ এক্সআর প্রসেসরযুক্ত এই টিভি সাধারণ মানের ভিডিওকেও স্বয়ংক্রিয়ভাবে উন্নত করে ফোরকে মানের কাছাকাছি নিয়ে যায়।

সিনেমা দেখার পাশাপাশি খেলাধুলা ও ভিডিও গেমের জন্য ব্রাভিয়া ৩ মার্ক টুতে রয়েছে বিশেষ হাইস্পিড গেমিং সুবিধা। পাশাপাশি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি থাকায় ছবি ও শব্দে বাড়তি গভীরতা পাওয়া যাবে।

ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো মূলত তিনটি স্পিকারের একটি তারবিহীন সাউন্ড সিস্টেম। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই তিনটি স্পিকার মিলে ঘরে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়িয়ে দেওয়ার আবহ তৈরি করে।

সঙ্গে থাকা একটি ছোট মাইক্রোফোনের সাহায্যে সিস্টেমটি ঘরের আকার বুঝে নিজে থেকেই সাউন্ড সেট করে নিতে পারে। বাড়তি কোনো সাউন্ডবার ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সরাসরি ওয়্যারলেস সাবউফার যুক্ত করার সুবিধাও থাকছে এতে।

বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর সনি স্মার্ট ও সনি র‍্যাংগসের শোরুমগুলোতে নতুন এই টিভি ও অডিও সিস্টেম পাওয়া যাবে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে খুব শিগগিরই এসব পণ্যের দাম ও বিক্রয় শুরুর তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…