…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোরের মনিরামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে মারধর, ছিনিয়ে নেওয়া তিনটি সরকারি ট্যাব উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে মারধর, ছিনিয়ে নেওয়া তিনটি সরকারি ট্যাব উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা তিন কর্মীর সরকারি ট্যাব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামের এক তথ্য সংগ্রহকারীকে মারধর করে আহত করা হয়।

আজ বুধবার সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ও কাঁঠালতলা এলাকায় এসব ঘটনা ঘটে।

পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ট্যাব উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাব কেড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে ট্যাব নিয়ে মোটরসাইকেলে চলে যেতে দেখা যায়।

ভুক্তভোগীদের ভাষ্য, আল মামুনকে শাহাপুর গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে মোটরসাইকেলে পৌঁছালে চারজন তাঁর পথ আটকে বাঁশ দিয়ে পেটান এবং তাঁর কাছে থাকা সরকারি ট্যাবটি কেড়ে নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক তথ্য সংগ্রহকারীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি সুপারভাইজার ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন।

অন্য দুই তথ্য সংগ্রহকারী সোহাগ হোসেন ও বৈশাখী তখন কাঁঠালতলা এলাকায় কাজ করছিলেন। সোহাগ বলেন, ফোনে তাঁদের অবস্থান জেনে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁদের কাছ থেকে দুটি ট্যাব কেড়ে নিয়ে চলে যান। তাঁদের একজনের নাম আব্দুল হান্নান বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও জানান সোহাগ।

মশ্মিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকাজের সুপারভাইজার সুমন হোসেন বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসন ও জেলা থেকে তাঁকে ট্যাব উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। পরে স্থানীয় দুটি দোকান থেকে তিনটি ট্যাব উদ্ধার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দেন তিনি।

সুমনের দাবি, তথ্য সংগ্রহকারীদের আওয়ামী লীগ পরিবারের সদস্য মনে করে স্থানীয় কয়েকজন আগে থেকেই তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন। গোপালগঞ্জের ঘটনার পর ক্ষোভ থেকে ট্যাবগুলো কেড়ে নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় বিএনপির কোনো দায়িত্বশীল নেতার সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অভিযুক্তরা দলের কর্মী বা সমর্থক পর্যায়ের।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তিনটি ট্যাবই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …