…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মৌলভীবাজারের রাজনগরে পাচারের পথে ৪৫৮ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের রাজনগরে পাচারের পথে ৪৫৮ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ৪৫৮ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক মো. কামাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় হাজী মোবারক ফিলিং স্টেশনের সামনে থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে সারগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাচারের উদ্দেশে একটি ট্রাকে তোলা হচ্ছে—এমন তথ্য পায় রাজনগর থানা পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে বুধবার সকালে গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রোলপাম্পের পাশে অভিযান চালানো হয়। অভিযানে ৪৫৮ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালক কামাল উদ্দিনকে আটক করা হয়।

আটক ট্রাকচালক কামাল উদ্দিন জানান, রাজনগরের মুন্সিবাজার এলাকায় ছোট পিকআপে করে সারগুলো তাঁর ট্রাকে তুলে দেওয়া হয়। তবে এসব সারের মালিক কে, তা তিনি জানেন না। সার নিয়ে তাঁর ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যাওয়ার কথা ছিল।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এখনো জব্দ করা সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ ছাড়া সারের কোনো মালিককেও পাওয়া যায়নি।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা সারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো সঠিক প্রমাণিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …