…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সুন্দরবনে আরও দুই জেলে অপহরণ, আগের চারজনসহ জিম্মি ছয়জন

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনে আরও দুই জেলে অপহরণ, আগের চারজনসহ জিম্মি ছয়জন
ছবি: সংগৃহীত

সুন্দরবনে জলদস্যুদের হাতে জেলে অপহরণের ঘটনা থামছে না। এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকা থেকে নতুন করে দুই জেলেকে অপহরণ করেছে ‘আলম বাহিনী’।

নতুন করে অপহৃত দুই জেলে হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বেলাল গাজী ও সিদ্দিক গাজী।

এর আগে গত ১০ নভেম্বর একই উপজেলার নীলডুমুর গ্রামের পাঁচ জেলেকে অপহরণ করে ‘ভাই ভাই বাহিনী’ ও ‘আমীর আলী বাহিনী’। তাঁরা হলেন আব্দুল হাকিম (৪০), বাবু গাজী (২৩), শোকর আলী (৩৩), আশরাফুল আলম (৩৮) ও আব্দুর রাজ্জাক (৩৭)।

অপহৃত পাঁচ জেলের প্রত্যেকের পরিবারের কাছে দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয় বলে স্বজনেরা জানিয়েছেন।

স্বজনদের দাবি, মুক্তিপণের পরিমাণ বেশি হওয়ায় পাঁচ জেলের মধ্যে চারজনের পরিবার টাকা জোগাড় করতে পারেনি। তবে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে আশরাফুল আলম গতকাল মঙ্গলবার বাড়ি ফিরেছেন। বাকি চারজন এখনো জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। নতুন দুজনসহ জিম্মি জেলের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান বলেন, জেলেদের কাছ থেকে তাঁরা বিষয়টি শুনেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …