…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

দুদকের অভিযোগে বলা হয়েছে, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া ওই অর্থের বিপরীতে প্রায় ১৩৬ কোটি টাকা কর ফাঁকি এবং প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানা সংক্রান্ত অভিযোগও রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এর আগে রেজওয়ানুল সাঈদ নামের এক আইনজীবী এ বিষয়ে কমিশনে অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। পরে আদালত অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে অনুসন্ধানের দায়িত্ব দিয়ে একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

এদিকে, শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৮ হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদকের আরেকটি অনুসন্ধান চলমান রয়েছে।

নতুন অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, আদালতের নির্দেশনা প্রতিপালনের জন্য কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শাখা থেকে নথি কমিশনে উপস্থাপন করা হয়, কমিশন বিষয়টি অবগত হয়ে সিদ্ধান্ত দেয় এবং সেই অনুযায়ী আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…