…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদেশে উৎপাদন খরচ কম হওয়ায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের খুচরা বিক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এ দেশকে উৎপাদনকেন্দ্র হিসেবে বেছে নেয়, তবে কম উৎপাদন খরচের সঙ্গে শ্রমিকদের কম মজুরির বিষয়টিও জড়িত।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক কান্ট্রি লেকচারে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক আয়োজনে বিশিষ্ট আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

বাংলাদেশে শ্রমিক অসন্তোষের বিষয়ে এক প্রশ্নের উত্তরে জার্মান রাষ্ট্রদূত বলেন, এটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি বিষয়। বাংলাদেশে ন্যূনতম মজুরি ব্যবস্থা রয়েছে বলে তিনি জানেন, তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়টি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান ন্যূনতম মজুরিও পরিশোধ করে না বলে তিনি অবগত রয়েছেন। এ কারণে শ্রম অধিকার নিশ্চিত করা এবং যথাযথ নিয়মকানুন বাস্তবায়নের ক্ষেত্রে আরও জোর দেওয়া প্রয়োজন।

শ্রমিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর দায়িত্বের বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে যথাযথ আইনকানুন এবং কার্যকর তদারকি ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু উৎপাদিত পণ্যের মান নয়, পণ্য উৎপাদনের প্রক্রিয়া এবং শ্রমিকদের কর্মপরিবেশের বিষয়েও বিশ্বব্যাপী ক্রেতাদের নজর বাড়ছে।

তিনি আরও বলেন, শ্রম পরিস্থিতি এবং সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ড উপেক্ষা করে সস্তায় পণ্য উৎপাদন বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্যও বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। তাই বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির। আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…

জাতীয়

২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।…