…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রেনাটার রক্তদান কর্মসূচি, বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
থ্যালাসেমিয়া রোগীদের জন্য রেনাটার রক্তদান কর্মসূচি, বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান
ছবি: সংগৃহীত

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ এবং রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই রক্তদান কার্যক্রম চলে। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে রেনাটার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ।

অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং প্রতিনিয়ত রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ এবং এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বিশেষ করে বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা সম্ভব হলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়। মানবিক এই আয়োজনের জন্য তিনি রেনাটা পিএলসিকে ধন্যবাদ জানান।

রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার বলেন, মানসম্পন্ন ওষুধ উৎপাদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো রেনাটার অন্যতম অঙ্গীকার। রোগীদের জীবনমান উন্নয়নে চিকিৎসার পাশাপাশি সবার সম্মিলিত মানবিক উদ্যোগ ও সহানুভূতির ওপর তিনি গুরুত্ব দেন।

অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ বলেন, ওষুধ উৎপাদনের পাশাপাশি মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোও রেনাটার দায়িত্ব। সেই লক্ষ্য থেকে প্রতিষ্ঠানটি ‘রেনাটা ক্যানসার কেয়ার’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, যার মাধ্যমে রোগীদের মানসিক সহায়তা, রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, সচেতনতা বৃদ্ধি এবং ওষুধসংক্রান্ত সহায়তা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এই উদ্যোগ কেবল রক্ত সংগ্রহেই সীমাবদ্ধ নয়; এটি থ্যালাসেমিয়া রোগীদের প্রতি সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি সমন্বিত প্রয়াস।

দিনব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেনাটার হেমাটোলজি প্রোডাক্ট ম্যানেজার সুদীপ্ত সাকিব দুরন্ত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, আইসিইউর নমুনায় প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধগুলো একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশা…

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা
স্বাস্থ্য

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা

শৈশবে অন্ত্রে থাকা কিছু ই কোলাই ব্যাকটেরিয়ার তৈরি কলিব্যাকটিন নামের বিষাক্ত পদার্থের সংস্পর্শ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসার বাড়ার প্র…

স্বাস্থ্য

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হকের হিসাবে এক বছরে ৯২ লাখ টাকার লেনদেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে…

স্বাস্থ্য

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীত…