…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ

নিজস্ব প্রতিবেদক
পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ
ছবি: সংগৃহীত

গান, নাচ আর অভিনয়—তিন মাধ্যমেই কয়েক দশক ধরে তারকাখ্যাতি ধরে রেখেছেন জেনিফার লোপেজ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় নিয়ে নিজের আত্মবিশ্বাসেই চিড় ধরেছে এই হলিউড তারকার। এমনকি অভিনয় ছেড়ে সংগীত আর প্রযোজনায় বেশি মনোযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি।

ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন লোপেজ। গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি।

একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, ‘গত কয়েক বছরে তাঁর বেশ কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনো কখনো সংশয়ে ভুগছেন তিনি।’

লোপেজের সাম্প্রতিক ব্যর্থতার তালিকায় রয়েছে ‘দিস ইজ মি...নাউ: আ লাভ স্টোরি’ ও নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা ‘অ্যাটলাস’। দুটি সিনেমাই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এর মধ্যে ‘অ্যাটলাস’ বড় বাজেটের প্রযোজনা হলেও দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমা থেকে। লোপেজের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। কিন্তু মুক্তির পর বক্স অফিসে ছবিটি কার্যত মুখ থুবড়ে পড়ে। ৩ কোটি ডলার বাজেটের সিনেমাটির আয় হয়েছে মাত্র ১৮ লাখ ডলার।

এমন পরিস্থিতিতে অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারের অন্য ক্ষেত্রগুলোতে মনোযোগ বাড়ানোর কথা ভাবছেন লোপেজ। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা এবং সংগীতের দিকে ঝুঁকতে পারেন তিনি। সূত্রটির ভাষ্য, ‘এমন সময়ও এসেছে, যখন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। বরং সিনেমা বা টেলিভিশন প্রকল্প প্রযোজনা এবং নিজের সংগীত নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী হয়েছেন।’

লোপেজের অভিনয়জীবন নিয়ে নেতিবাচক আলোচনার মধ্যেও তাঁর পাশে দাঁড়িয়েছেন বেন অ্যাফ্লেক। সাবেক স্ত্রীর পরিশ্রমের প্রশংসা করে তিনি তাঁকে নিজের পরিচিত মানুষদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী একজন বলে অভিহিত করেছেন। লোপেজের সমালোচনার ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডও কাজ করে বলে মনে করেন অ্যাফ্লেক।

অবশ্য সংগীতজগতে এখনো ভালো সময় পার করছেন লোপেজ। ডেভিড গুয়েতার সঙ্গে তাঁর যৌথ গান ‘সেভ মি টুনাইট’ বিলবোর্ডের ড্যান্স বা মিক্স শো এয়ারপ্লে চার্টে শীর্ষস্থান অর্জন করেছে।

আরেকটি বিষয় নিয়েও উদ্বেগে রয়েছেন এই তারকা। সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যর্থতার কারণে তাঁকে কেউ কেউ বক্স অফিসের ‘অভিশাপ’ হিসেবে দেখতে পারেন—এমন আশঙ্কা রয়েছে তাঁর। সূত্রটির দাবি, লোপেজ জানেন, পরপর কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে কিছু অভিনেতা-অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহী হতে পারেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

উত্তরার বাসা থেকে মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপ…

বিনোদন

বড়দিনে আসছে শাহরুখ খানের কিং, দিল্লির ফর্মুলা ওয়ান ট্র্যাকে চলছে শেষ পর্বের শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বর্তমানে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা কিং-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন…

বিনোদন

প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’

তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান …

বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নি…