…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জয়পুরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তাদের এই কর্মসূচি বলে তারা জানান।

নেতারা বলেন, দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

সমাবেশে তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং গণতন্ত্রের সুরক্ষায় জয়পুরহাট জেলা যুবদল রাজপথে সজাগ ও প্রস্তুত রয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা যুবদল এবং সংগঠনটির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘এনাফ ইজ এনাফ’: আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে আয়োজিত এক জনসভায় আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবা…

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ
রাজনীতি

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ

বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযো…

রাজনীতি

ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তিতে রিজভী: হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে

হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার…

রাজনীতি

জাতিসংঘে ১২৮ ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত, প্রত্যাবাসনের পরিবেশ তৈরির আহ্বান

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়…