…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, পালানোর সময় আটক ছাত্রলীগের দুই কর্মী

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, পালানোর সময় আটক ছাত্রলীগের দুই কর্মী
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রায়পুর থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে এই ঘটনা ঘটে।

আটক দুজন হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২২) এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব আহমেদ (২৩)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জাহিদ হোসেন ও লাবিব আহমেদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এই ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতা ও জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ স্থানীয় নেতা-কর্মীরা জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। ঘটনার পর পালানোর সময় জাহিদ হোসেন ও লাবিব আহমেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় তাঁরা কাজ করছেন। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না এবং ছাত্রদলের নেতা-কর্মীরা মাঠে থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটন…

খাগড়াছড়ির খাগড়াপুরে পার্ক করা দুটি পিকআপে আগুন, মালিকের খোঁজে পুলিশ
আইন ও অপরাধ

খাগড়াছড়ির খাগড়াপুরে পার্ক করা দুটি পিকআপে আগুন, মালিকের খোঁজে পুলিশ

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের …

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি যাওয়া পুলিশের একটি টহল ভ্যান কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুবেল (৪০) নামে এক…

মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ
আইন ও অপরাধ

মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে নারী পোশাকশ্রমিক নূপুরকে (২২) কুপিয়ে জখম করার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, যুবদল বা ছাত্রদলের নেতা-…