…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সটি পড়ে থাকতে দেখা যায়। বক্সটি টেপ দিয়ে মোড়ানো ছিল এবং এর সঙ্গে তারের মতো একটি বস্তু দেখে সন্দেহের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করছেন পুলিশ সদস্যরা। টিফিন বক্সের ভেতরে কী রয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি টেপ দিয়ে মোড়ানো থাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলের (বোম্ব ডিসপোজাল ইউনিট) সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটন…

খাগড়াছড়ির খাগড়াপুরে পার্ক করা দুটি পিকআপে আগুন, মালিকের খোঁজে পুলিশ
আইন ও অপরাধ

খাগড়াছড়ির খাগড়াপুরে পার্ক করা দুটি পিকআপে আগুন, মালিকের খোঁজে পুলিশ

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের …

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি যাওয়া পুলিশের একটি টহল ভ্যান কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুবেল (৪০) নামে এক…

মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ
আইন ও অপরাধ

মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে নারী পোশাকশ্রমিক নূপুরকে (২২) কুপিয়ে জখম করার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, যুবদল বা ছাত্রদলের নেতা-…