ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি জরিমানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় এই মামলা করা হয়। সেই মামলার রায়ে আদালত সাবেক ভূমিমন্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানার সাজা দেন।
একই মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমীলা জামানকেও কারাদণ্ড দিয়েছেন আদালত।




