…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিরাজগঞ্জের বেলকুচিতে চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা আশরাফ আলীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের বেলকুচিতে চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা আশরাফ আলীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধর করে এবং পাঁজরে ছুরিকাঘাত করে। পরে বিভিন্ন স্লোগান দিয়ে তারা চলে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

আশরাফ আলীর ছোট ভাই রেজাউল অভিযোগ করেন, তাঁর ভাই দোকানে বসে থাকা অবস্থায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এসে হামলা চালান। তাঁদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী। রেজাউলের দাবি, মৃত্যুর আগে তাঁর ভাই হামলায় জড়িত অনেকের নাম বলে গেছেন।

অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বিপ্লবের পরও আদালত ও অ্যাটর্নি জেনারেল অফিসের মানসিকতা বদলায়নি: অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রহমান
আইন ও অপরাধ

বিপ্লবের পরও আদালত ও অ্যাটর্নি জেনারেল অফিসের মানসিকতা বদলায়নি: অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রহমান

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, এত বড় একটা বিপ্লব হয়ে গেলেও কারও মানসিকতায় বিন্দুমাত্র পরিবর্তন হয়নি — না আদালত…

আইন ও অপরাধ

ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক, আইনজীবীর সঙ্গে আলোচনা চলছে

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বৃ…

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে আখাউড়া থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পৃথক এ…

আইন ও অপরাধ

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।…