…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

গফরগাঁওয়ের দত্তের বাজারে ব্রহ্মপুত্রের চরের সবজির কদর, কৃষক নিজেই বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক
গফরগাঁওয়ের দত্তের বাজারে ব্রহ্মপুত্রের চরের সবজির কদর, কৃষক নিজেই বিক্রেতা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী দত্তের বাজারে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে উৎপাদিত টাটকা শাকসবজির কদর বাড়ছে, কারণ এখানে মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক নিজের ফসল নিজে বিক্রি করেন।

দক্ষিণ গফরগাঁওয়ের এই হাটের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। সড়কের বাঁ দিক দিয়ে হাটে ঢুকতেই সরু গলির দুই ধারে সারি সারি সবজির দোকান চোখে পড়ে।

কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের নানা ধরনের শাকসবজি নিয়ে।

হাটের শাকসবজির প্রধান বিশেষত্ব হলো এগুলোর প্রায় সবই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ ও কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজিই পাওয়া যায় এখানে।

এখানকার কৃষকেরা নিজের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। যে কৃষক যে ফসল চাষ করেছেন, তিনি কেবল সেটিই নিয়ে বসেন। একেকজন কৃষক একেক ধরনের ফসল নিয়ে আসায় পুরো হাটে সব ধরনের শাকসবজিই মেলে।

দত্তের বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সবজির দোকান রয়েছে ৮০টির বেশি। সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকা এবং শুক্রবারের ছোট হাটে প্রায় ৫ লাখ টাকার শাকসবজি কেনাবেচা হয়। সেই হিসাবে শুধু সবজির হাটেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়।

হাটে ছোট একটি খাটের ওপর বেগুন, শিম ও ফুলকপি নিয়ে বসেছিলেন সবজি বিক্রেতা হাসেম (৫৫)। সব কটিই তাঁর নিজের জমিতে উৎপাদিত। হাসেম বলেন, ‘৪০ বছর ধরে এই হাটে আসি। শুরুতে বাবার সঙ্গে আসতাম। বাবা এখন বেঁচে নেই, এখন আমার সঙ্গে ছেলে আসে। নিজের জমির ফসল এখানে বিক্রি করেই সংসার চলে।’

হাসেম আরও বলেন, ‘আমাদের সবজিতে কোনো ফরমালিন বা ওষুধ নেই। টাটকা ও ভালো জিনিসের টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসেন।’

চরে উৎপাদিত এই শাকসবজির মূল ক্রেতা স্থানীয় বাসিন্দারা। সপ্তাহের দুই হাটবারে তাঁরা পরিবারের জন্য টাটকা সবজি কিনে নিয়ে যান। বাজারে আসা একাধিক ক্রেতা জানিয়েছেন, চরের ফসলে রাসায়নিক ও ভেজালের আশঙ্কা কম থাকায় তাঁরা নিয়মিত এখান থেকে বাজার করেন।

মধ্যস্বত্বভোগী না থাকায় কম দামে টাটকা সবজি মেলায় দূরদূরান্ত থেকেও ক্রেতারা ভিড় জমান এই হাটে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

মতলব উত্তরে আমনের বাম্পার ফলন, বিক্রির টাকায় কৃষকের সংসারে ফিরছে সচ্ছলতা
কৃষি

মতলব উত্তরে আমনের বাম্পার ফলন, বিক্রির টাকায় কৃষকের সংসারে ফিরছে সচ্ছলতা

চাঁদপুরের মতলব উত্তরে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। আমন বিক্রির টাকায় উপজেলার ৩২ হাজারের বেশি কৃষকের সংসারে আসছে সচ্ছলতা।…

কৃষি

কালাইয়ের পাঁচশিরা বাজারে নবান্নের মাছের মেলা, ৩৫ কেজির কাতলার দাম হাঁকা হচ্ছে ৫০ হাজার টাকা

নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসবে মেতেছে জয়পুরহাটের কালাই উপজেলার মানুষ। পিঠা-পায়েস আর নানা আয়োজনের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঐ…

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা
কৃষি

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার বাসিন্দা জাছমা আক্তার (২৪) এখন একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর গড়ে তোলা জাছমা ভার্মি কম্পোস্ট ও জৈব সার…