…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

এল নিনোর খরায় পানিসংকট, ফিজিতে এক মাসের জাতীয় দুর্যোগ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
এল নিনোর খরায় পানিসংকট, ফিজিতে এক মাসের জাতীয় দুর্যোগ ঘোষণা
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে এল নিনোর প্রভাবে সৃষ্ট খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় দেশজুড়ে পানির সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি তহবিল থেকে ২ কোটি ফিজিয়ান ডলার (প্রায় ৮৫ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের জন্য জরুরি পানির সরবরাহ নিশ্চিত করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা বলেন, পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের জরুরি পদক্ষেপ জোরদার করতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজনীয় সম্পদ দ্রুত কাজে লাগানো এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সহায়তায় সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

রাবুকা বলেন, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় দৈনন্দিন জীবনে পানির প্রাপ্যতা নিয়ে ফিজির পরিবারগুলো উদ্বিগ্ন। কৃষকেরা ফসল ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশেষ করে প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের জনগোষ্ঠীর পানির সরবরাহের ওপর চাপ বেড়েছে। এসব উদ্বেগ বাস্তব এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে বলে তিনি জানান।

প্রাথমিকভাবে এক মাসের জন্য জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাউন্সিলের পরামর্শ অনুযায়ী সরকার এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবে।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া দেখা দেয়; কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র গত সপ্তাহে জানিয়েছে, এল নিনো আরও শক্তিশালী হচ্ছে। আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার আশঙ্কা ৭৯ শতাংশের বেশি।

ফিজির আবহাওয়া অধিদপ্তর গত অক্টোবরে জানায়, নভেম্বর থেকে আগামী এপ্রিল পর্যন্ত দেশটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জানুয়ারি পর্যন্ত দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে দেশটিতে পানিসংকট আরও বাড়তে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোর থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে বৃষ্টি শুরু হয়। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগু…

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে আসা কুমির দুই মাস পর উদ্ধার, নেওয়া হচ্ছে গাজীপুর সাফারি পার্কে
আবহাওয়া ও পরিবেশ

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে আসা কুমির দুই মাস পর উদ্ধার, নেওয়া হচ্ছে গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় লোকালয়ে চলে আসা কুমিরটি অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। দুই মাস পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিরটিকে উদ্ধার করা হয়…

আবহাওয়া ও পরিবেশ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী: পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান…

ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানি…