…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রথমবার পাবনা থেকে সরাসরি ঢাকার ট্রেন, চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
প্রথমবার পাবনা থেকে সরাসরি ঢাকার ট্রেন, চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলস্টেশনে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে এর উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনের পর বিকেল সাড়ে ৫টায় পাবনা স্টেশন থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আগামীকাল শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে এই পথে দুটি ট্রেন চলবে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা করবে।

পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অধ্যাপক আবু তালেব মণ্ডল ও এ কে এম সেলিম রেজা হাবিব, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারা দেশে রেলওয়ের উন্নয়ন এবং রেলযাত্রা ও সেবার মানের উন্নয়ন ও প্রসারের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, রেলওয়ের যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে।

তিনি বলেন, পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দঘন মুহূর্ত এবং অল্প সময়ে এটি নিরাপদ যাত্রা হবে। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেখ রবিউল আলম আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, তার মর্যাদা রাখা হবে এবং পাবনার রেল যোগাযোগের উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ঢাকায় সড়কে হতাহতদের স্মরণে গোলটেবিল, ফুটপাথ দখলমুক্ত ও নিরাপদ সড়কের দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উ…

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যানবাহন কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ, এসবির প্রতিবেদন সেতু বিভাগে

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্…

গোপালগঞ্জে অস্ত্র হাতে বিক্ষোভ, মুকসুদপুর থানায় ভাঙচুর ও আগুন
জাতীয়

গোপালগঞ্জে অস্ত্র হাতে বিক্ষোভ, মুকসুদপুর থানায় ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছ…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…