…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নোয়াখালীর চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে তালা যুবদল-ছাত্রদলের, সেবা কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে তালা যুবদল-ছাত্রদলের, সেবা কার্যক্রম ব্যাহত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।

যেসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়েছে সেগুলো হলো রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া। শুধু শাহাপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত এবং বিগত সময়ে নির্বাচিত চেয়ারম্যানদের ওপর ক্ষোভ থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেছেন।

নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের একদল নেতা-কর্মী পরিষদ কার্যালয়ে এসে ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাঁকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল।

চেয়ারম্যান মানিক বলেন, তিনি তাঁদের কাছে ১০ মিনিট সময় চেয়ে জনগণের জন্মনিবন্ধনের কাগজপত্রে স্বাক্ষর করে দেন। এরপর সচিবের কক্ষে বসে নিজেই নিজের কক্ষে তালা দিয়ে চলে আসেন। পরে তাঁরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্যদের বের করে দেন। এমনকি টিসিবির পণ্যবাহী গাড়িও পরিষদ প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়।

পরে টিসিবির ডিলার বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন বলে জানান মানিক।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বেলা ১১টার দিকে মিছিল নিয়ে একদল নেতা-কর্মী তাঁর বাড়ির সামনে গিয়ে উসকানিমূলক স্লোগান দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ইউনিয়ন পরিষদে ঢুকে তাঁর কক্ষের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেন এবং প্রয়োজনীয় সরকারি কাগজপত্র তছনছ করেন। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ একটি সরকারি প্রতিষ্ঠান। তাঁরা রাজনৈতিক ক্ষোভ থেকে আমার কক্ষে তালা দিয়েছেন এবং কর্মরত স্বেচ্ছাসেবকদের বের করে দিয়েছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে শাহাপুর ইউনিয়ন ছাড়া বাকি ৮টি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে ভাঙচুরের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাঁর কাছে নেই।

ইউএনও বলেন, মূলত বর্তমান চেয়ারম্যানদের ওপর ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভ থেকে তাঁরা এমনটি করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান, এর কোনো দোষ নেই। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। জনসেবা স্বাভাবিক রাখতে স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যালয়গুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাঁরাও বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত নেই। তবে বর্তমানে দায়িত্বে থাকা আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পরিষদের আয়ের ২ শতাংশ অর্থ দলীয় নেতা-কর্মীদের দিয়ে সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নভাবে দলীয় নেতা-কর্মীরা পরিষদে তালা দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

আইসিজের রায়ে প্রত্যাবাসনে চাপের বড় ক্ষেত্র তৈরি হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘জেনোসাইড’ বা গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে ফ…

জাতীয়

ঢাকায় সড়কে হতাহতদের স্মরণে গোলটেবিল, ফুটপাথ দখলমুক্ত ও নিরাপদ সড়কের দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উ…

মজুরি আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরে আইএলওর উদ্বেগ, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান
জাতীয়

মজুরি আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরে আইএলওর উদ্বেগ, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়।…

প্রথমবার পাবনা থেকে সরাসরি ঢাকার ট্রেন, চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস
জাতীয়

প্রথমবার পাবনা থেকে সরাসরি ঢাকার ট্রেন, চলবে প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস

প্রথমবারের মতো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলস্টেশনে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে এর উদ্বোধন করেন রেলপথ, …