…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গোপালগঞ্জে সড়ক অবরোধে দিনভর বন্ধ ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে সড়ক অবরোধে দিনভর বন্ধ ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ
ছবি: সংগৃহীত

সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধের কারণে আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ঢাকা থেকে বাস চলেনি। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে অনেকেই বাস না পেয়ে ফিরে আসেন।

সন্ধ্যার পর বাস ছাড়তে পারে — এমন আশায় অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা সেতু হয়ে বরিশালের পথেও স্বাভাবিকের চেয়ে অনেক কম বাস চলাচল করেছে।

পরিবহন মালিক-শ্রমিকেরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখে। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করে। এ জন্য আতঙ্কে বাস চালাচ্ছেন না মালিক-শ্রমিকেরা।

সপ্তাহের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার যাত্রীর প্রচুর চাপ থাকে। কিন্তু আজ টার্মিনালে ততটা ভিড় নেই। কিছু পরিবহন কোম্পানি বিকল্প পথে কিছু বাস পরিচালনা করেছে। কেউ কেউ সন্ধ্যার পর বাস ছাড়বে — এমন পরিকল্পনা করে টিকিট বিক্রি করেছেন।

বিকেলে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা রেজাউল করিম বলেন, জরুরি কাজে যশোরে যেতে হবে। বেলা ২টায় টার্মিনালে এসে দেখেন বাস চলছে না। বাস আদৌ চলবে কি না, কাউন্টারের কর্মীরা নিশ্চিত করতে পারছেন না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন জানিয়ে রেজাউল বলেন, বাস না পেলে কাল আবার চেষ্টা করবেন।

নড়াইল যাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ফুলবাড়িয়া টার্মিনালে এসেছিলেন আফরোজা বেগম। জরুরি দরকার থাকায় তিনিও অপেক্ষা করেন। একপর্যায়ে কাছাকাছি কোনো গন্তব্যের বাস পাওয়া যায় কি না, সেই চেষ্টাও চালান তিনি। না পেয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

ফুলবাড়িয়া টার্মিনালের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কর্মী তূর্য ইসলাম বলেন, সারা দিন বাস চলেনি। বিকেল পাঁচটার পর ভাঙ্গা হয়ে খুলনার উদ্দেশে পাঁচ-ছয়টি বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত বদলাতে পারে। বৃষ্টির কারণে যাত্রীর চাপও কম।

রাজধানীর ফুলবাড়িয়া ও সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করে দোলা পরিবহন। ফুলবাড়িয়ায় তাদের কাউন্টার থেকে জানানো হয়, তারা সকাল থেকে বাস চালাচ্ছে না। বুধবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ফেরত আসে। এতে জ্বালানি খরচ হয়, উল্টো যাত্রীদের টাকা ফেরত দিতে হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথে চলাচলকারী ইমাদ পরিবহনের কাউন্টারের কর্মীরা জানিয়েছেন, প্রতিদিন তাদের ৮০ থেকে ৮৫টি বাস চলাচল করে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো বাস চলেনি।

কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে তাঁদের কোনো বাস ছাড়েনি। ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে তিন-চারটি স্থানে সড়ক অবরোধ করা হয়েছে। বাস ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে বাস চালানো সম্ভব হচ্ছে না।

সায়েদাবাদের বরিশাল এক্সপ্রেসের কাউন্টার থেকে জানানো হয়, মাদারীপুরের একটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। তাদের ছয়টি বাসের মধ্যে দুটি বাস চলাচল করেছে। সন্ধ্যার পর আরও কিছু বাস ছাড়ার প্রস্তুতি আছে।

সন্ধ্যার পর সায়েদাবাদ টার্মিনাল থেকে বরিশালের পথে কিছু বাসে যাত্রী তুলতে দেখা যায়। এর মধ্যে মেঘনা পরিবহন অন্যতম। কাউন্টারের কর্মীরা জানান, সারা দিনে তাদের একটি বাস চলেছে। সাকুরা পরিবহনের কয়েকটি বাস চলেছে।

গোপালগঞ্জ এড়াতে কোনো কোনো কোম্পানি পদ্মা সেতুর বদলে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি হয়ে ঘুরপথে খুলনাসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়েছে। এর মধ্যে শান্তি পরিবহন ও গ্রিন এক্সপ্রেসের বাস বিকল্প পথে চলতে দেখা গেছে। দুটি পরিবহনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মীরা জানান, বিকল্প পথে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এ কারণে ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জে অস্ত্র হাতে বিক্ষোভ, মুকসুদপুর থানায় ভাঙচুর ও আগুন
জাতীয়

গোপালগঞ্জে অস্ত্র হাতে বিক্ষোভ, মুকসুদপুর থানায় ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছ…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

এক রাতে ২৩ জেলায় নাশকতা: দুই ট্রেনের কোচে আগুন, পুড়ল ১২ বাস
জাতীয়

এক রাতে ২৩ জেলায় নাশকতা: দুই ট্রেনের কোচে আগুন, পুড়ল ১২ বাস

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাই…

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ, মিয়ানমারকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান
জাতীয়

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ, মিয়ানমারকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদে…