…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই, প্রত্যাবাসনের পাশাপাশি জীবিকার সুযোগের তাগিদ সংলাপে

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই, প্রত্যাবাসনের পাশাপাশি জীবিকার সুযোগের তাগিদ সংলাপে
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে শুধু মানবিক সহায়তা চালিয়ে যাওয়াই যথেষ্ট নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি আশ্রয়শিবিরে তাঁদের শিক্ষা, দক্ষতা ও জীবিকার সুযোগ বাড়াতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা উঠে আসে। সংলাপটির আয়োজক ছিল ব্র্যাক।

সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

অধ্যাপক তিতুমীর আরও বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাঁদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখা উচিত নয়। শরণার্থীরা যেন নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মত দেন।

ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত, ফলে দিন দিন সংকট বাড়ছে। রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থানকালে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পরও যেন নিরাপদে থাকতে পারেন, সে লক্ষ্যে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ জন্য নীতিমালায় পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সহযোগিতা বাড়াতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সংলাপে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নানাভাবে চেষ্টা চলছে। তবে তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা শিগগিরই তৈরি হবে, এমন সম্ভাবনা কম। ফলে অপেক্ষার এই সময় তাদের বাংলাদেশেই কাটাতে হবে। তাই রোহিঙ্গাদের জীবিকা ও দক্ষতার উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে বলে তিনি মত দেন।

সংলাপে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন।

সংলাপে দুটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়। একটির শিরোনাম ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচলে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং অন্যটি ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’। গবেষণা দুটি পরিচালনা করেছে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ।

বিশেষজ্ঞরা বলেন, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জীবনযাত্রার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকায় দিনে-রাতে আট ককটেল বিস্ফোরণ, শ্যামলীতে চার ককটেলসহ ছাত্রলীগ কর্মী রাসেল আটক
জাতীয়

ঢাকায় দিনে-রাতে আট ককটেল বিস্ফোরণ, শ্যামলীতে চার ককটেলসহ ছাত্রলীগ কর্মী রাসেল আটক

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁওয়ে পৃথক আটটি ককটেল বিস্ফোরণের খ…

জাতীয়

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকত থেকে বরিশালের বিচারক ফারহান নাদীম জীবিত উদ্ধার

নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্র…

জাতীয়

গুলিস্তানে পুলিশ ভলিবলের ফাইনালে আইজিপি: গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, পুরুষে ডিএমপি ও নারীতে এপিবিএন চ্যাম্পিয়ন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। …

গোপালগঞ্জে সড়ক অবরোধে দিনভর বন্ধ ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ
জাতীয়

গোপালগঞ্জে সড়ক অবরোধে দিনভর বন্ধ ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ

সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধের কারণে আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন …