…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগবিরোধী মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

নিজস্ব প্রতিবেদক
কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগবিরোধী মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক। তাঁর অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন।

তবে তায়েফ মাহমুদের দাবি, মেজবাউল মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি। তাঁর দাবি, মেজবাউলের অনুসারীরাই প্রথমে তায়েফ, সিফাতসহ তাঁদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা করেন।

হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহরাওয়ার্দী হলের একাধিক শিক্ষার্থী জানান, গতকাল রাত ৮টার দিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক হলের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করার জন্য বের হন।

তাঁদের ভাষ্য অনুযায়ী, তখন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। সেখানে দুই পক্ষ পরস্পরকে হুমকি দেয়। মিছিল শেষে ফেরার সময় হলের ভেতর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের এক শিক্ষার্থী বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আঘাত পেয়েছেন। এ ছাড়া কয়েকটি মুঠোফোনও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। যেহেতু তাদের কথামতো দুই পক্ষরই দোষ রয়েছে। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই, এখানে প্রকৃত দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। একই ঘটন…