…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

হামাসকে সন্ত্রাসী বলতে অস্বীকৃতি জানালে আইনপ্রণেতার অধিকার কেড়ে নেবে ইসরায়েলের নেসেট

নিজস্ব প্রতিবেদক
হামাসকে সন্ত্রাসী বলতে অস্বীকৃতি জানালে আইনপ্রণেতার অধিকার কেড়ে নেবে ইসরায়েলের নেসেট
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো আইনপ্রণেতাদের পার্লামেন্টারি অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সংসদ নেসেট। নতুন এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট আইনপ্রণেতারা অধিবেশনে বক্তব্য রাখা, বিলের প্রস্তাবনা দেওয়া এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে অংশ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট গত বুধবার এই বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। বিল অনুযায়ী, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলে বা সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করলে সংশ্লিষ্ট আইনপ্রণেতার পার্লামেন্টারি সব অধিকার ও বেতন কেড়ে নেওয়া হবে।

প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সদস্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ স্বীকৃতি না দেওয়ার পুরো সময়জুড়ে তিনি সংসদীয় অধিকার ও বেতন থেকে বঞ্চিত থাকবেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লিকুদ পার্টির এমপি ওফির কাৎজের প্রস্তাবিত বিলটির পক্ষে ৪৮ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি।

তবে নেসেটে এই ভোটাভুটি বর্জন করেছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন পার্লামেন্টারি ব্লক এবং আরব দলগুলো। ফলে ভোটের সময় বিরোধী শিবিরের একটি বড় অংশ অধিবেশনে উপস্থিত ছিল না।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের ব্লকের অন্তর্ভুক্ত চারটি দলের আইনপ্রণেতারা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এই ব্লকের মোট আসনসংখ্যা ৪৮। একই সঙ্গে ১৯টি আসনের অধিকারী দুটি আরব দল ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্টের সদস্যরাও অধিবেশন বর্জন করেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আইজেনকোটের নেতৃত্বাধীন আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করায় ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে ইয়ারশ পার্টি বিলটি উত্থাপনের জন্য লিকুদ পার্টির সমালোচনা করে একে ‘রাজনৈতিক প্রহসন’ বলে অভিহিত করেছে। দলটি জানায়, তাদের ব্লকের অন্তর্ভুক্ত দলগুলো লিকুদ পার্টির প্রস্তাবিত কোনো আইনের ওপর ভোটাভুটিতে অংশ নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ লিকুদ পার্টির উত্থাপিত প্রতিটি প্রস্তাবই বিব্রতকর উসকানি এবং তাদের চেনা রাজনৈতিক কৌশল ও চালবাজির অংশ।’

মূলত হামাসকে ‘সন্ত্রাসী’ তকমা না দেওয়ার বিষয়ে এই আইনের প্রাথমিক অনুমোদন দিয়ে নিজ দেশেরই আইনপ্রণেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইসরায়েলি পার্লামেন্ট। বিলটি এখন প্রাথমিক অনুমোদনের ধাপ পার করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…