…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীর মতিহারে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পরপর দুটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর মতিহারে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পরপর দুটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি ব্যাংকের জানালা ও প্রধান ফটকে আঘাত হেনে বিস্ফোরিত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে। পরপর দুটি বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আলামতও পাওয়া যায়নি।

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু, কারাগারে প্রেরণ

রাজশাহীর মহিষবাথান গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নু…

রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাসার পাশে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
আইন ও অপরাধ

রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাসার পাশে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির পাশে পটকা ফাটিয়ে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ।…

পবায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

পবায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ এই দলের নেতাকে পবা বিএনপির কা…

ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান
আইন ও অপরাধ

ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (…