…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাসার পাশে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাসার পাশে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির পাশে পটকা ফাটিয়ে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। নগরের চন্দ্রিমা থানা এলাকার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে অজ্ঞাত ওই তরুণ বিকট শব্দে পটকা ফোটান। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন।

পটকার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ছুটে যায় পুলিশও। তবে সেখানে গিয়ে তারা কাউকে পায়নি।

পরবর্তী সময়ে পটকা ছুড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।

শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে ওই তরুণের সম্ভাব্য চেহারার একটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা মেরে পালিয়েছে। এ নিয়ে ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি। তাকে আইনের আওতায় আনা হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু, কারাগারে প্রেরণ

রাজশাহীর মহিষবাথান গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নু…

পবায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

পবায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ এই দলের নেতাকে পবা বিএনপির কা…

রাজশাহীর মতিহারে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পরপর দুটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি
আইন ও অপরাধ

রাজশাহীর মতিহারে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পরপর দুটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি

রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি ব্যাংকে…

ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান
আইন ও অপরাধ

ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (…