…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পবায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
পবায় ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ এই দলের নেতাকে পবা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী জেলার পবা উপজেলার আমান কোল্ড স্টোরেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানজাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, পরে পবা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি আব্দুল হান্নান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু, কারাগারে প্রেরণ

রাজশাহীর মহিষবাথান গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নু…

রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাসার পাশে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
আইন ও অপরাধ

রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাসার পাশে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির পাশে পটকা ফাটিয়ে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ।…

রাজশাহীর মতিহারে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পরপর দুটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি
আইন ও অপরাধ

রাজশাহীর মতিহারে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পরপর দুটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি

রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি ব্যাংকে…

ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান
আইন ও অপরাধ

ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (…