…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিন গ্রেপ্তার, সাত মামলায় পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিন গ্রেপ্তার, সাত মামলায় পরোয়ানা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়।’

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবিতে করা পাঁচটি মামলার প্রতিটিতে তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য সামনে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে মহসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৯৯৪ সালে মোহাম্মদ মহসিনের হাত ধরে সাদ-মুসা গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে গ্রুপটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক
আইন ও অপরাধ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে মেশিনে ট্যাবলেট বানিয়ে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদ…

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
আইন ও অপরাধ

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২১ ন…

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আট…

আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।…