…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক
ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক
ছবি: সংগৃহীত

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে মেশিনে ট্যাবলেট বানিয়ে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদুল আলম আকিবের বয়স ১৯ বছর। শনিবার তাঁকে আটক করা হয়।

রোববার দুপুরে চান্দগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। আটক আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে পুলিশের একটি টহল দল আকিবকে দুটি ইয়াবাসহ আটক করে। জিজ্ঞাসাবাদে আকিব তাঁর বর্তমান ঠিকানার বাসায় ইয়াবা তৈরির একটি মেশিন থাকার কথা স্বীকার করেন।

পরে আকিবের তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় সাজেদা ম্যানশন নামে একটি ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এবং কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, খাদ্যরং, মেনথল ও একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, ‘আকিব ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। পরে নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় একটি ইয়াবা তৈরির মেশিন কিনে কুয়াইশ এলাকার ভাড়া বাসায় স্থাপন করেন। ওই মেশিনে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন তিনি।’

ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
আইন ও অপরাধ

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২১ ন…

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আট…

আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।…

চট্টগ্রামে দলত্যাগী কর্মী হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩
আইন ও অপরাধ

চট্টগ্রামে দলত্যাগী কর্মী হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দলত্যাগ করায় কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যার ঘটনায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদ…