…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২১ নভেম্বর) রাতে ভুজপুর এলাকার একটি বসতবাড়ির বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা কালো ব্যাগ থেকে এই টাকা উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) পুলিশ এ তথ্য জানায়।

এর আগে গত ১৫ অক্টোবর দিনদুপুরে পঞ্চবটি চা-বাগানের ভেতরে চা-বাগানের কর্মকর্তাসহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শ্রমিকদের বেতন-বোনাসের জন্য নেওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা-পুলিশ।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শনিবার রাতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীন নামে দুজনকে গ্রেপ্তার করে ভুজপুর থানা-পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ১৯ নভেম্বর ভুজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে তাঁদের বসতঘরের বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক
আইন ও অপরাধ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে মেশিনে ট্যাবলেট বানিয়ে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদ…

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আট…

আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।…

চট্টগ্রামে দলত্যাগী কর্মী হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩
আইন ও অপরাধ

চট্টগ্রামে দলত্যাগী কর্মী হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দলত্যাগ করায় কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যার ঘটনায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদ…