…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া গেলেন জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া গেলেন জামায়াত আমির শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

ছয় দিনের সরকারি ও সাংগঠনিক সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই সফরে তিনি অস্ট্রেলিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

এই সফরে চার সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে রয়েছেন। প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান এবং তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে বিদায় জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতারা।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার…

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের
রাজনীতি

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা…

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
রাজনীতি

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (২২ …