…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে, পরিস্থিতি স্বাভাবিক করে আনার বিষয়ে বিএনপির মধ্যে আসলে কী চিন্তা কাজ করছে।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণার পর থেকে গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে। এই সহিংসতার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকায় অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নভেম্বর থেকে পরের তিন দিনে অন্তত ২১টি জেলায় গাড়ি-ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলাসহ নানা ধরনের সহিংসতা হয়েছে।

এরপর আওয়ামী লীগের গত বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়।

থানায় আক্রমণ ও যানবাহনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই কর্মীকে হত্যার জেরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পাবনার বেড়ায় শনিবার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক হারে আটক করার তথ্য দিচ্ছে পুলিশ। তবে এর মধ্যেও গত দুই দিনে বিভিন্ন জায়গায় নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে ‘মাথা গুঁড়িয়ে দিতে চাই’ বলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর করা মন্তব্য নিয়েও অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন করা হবে।’

এমন পরিস্থিতিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার ও বিরোধী দল মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমেই রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের রুখে দেবে। আর যেখানে আইনি ব্যবস্থা নেওয়া দরকার, সরকার সেখানে তাই নেবে।’

বিশ্লেষকরা বলছেন, সহিংসতার অবসান ঘটিয়ে স্থিতিশীলতা আনতে হলে রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে হবে। কিন্তু বিএনপি ও সরকারের ভেতরে সেই চিন্তা কতটা কাজ করছে, তা নিয়ে সন্দিহান তারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার…

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের
রাজনীতি

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা…

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত এনসিপির, তবে ‘নিঃশর্ত ঐক্য’ নয়; ২৩ নভেম্বর থেকে মাঠে কর্মসূচি
রাজনীতি

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত এনসিপির, তবে ‘নিঃশর্ত ঐক্য’ নয়; ২৩ নভেম্বর থেকে মাঠে কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এন…

রাজনীতি

বায়তুল মোকাররম থেকে কাকরাইল পর্যন্ত জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন পরওয়ারের

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে…