…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত এনসিপির, তবে ‘নিঃশর্ত ঐক্য’ নয়; ২৩ নভেম্বর থেকে মাঠে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত এনসিপির, তবে ‘নিঃশর্ত ঐক্য’ নয়; ২৩ নভেম্বর থেকে মাঠে কর্মসূচি
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির নেতারা বলছেন, তাঁরা ‘হাওয়ার ওপর’ ঐক্য চান না; ঐক্যের কিছু ভিত্তি ও ধারাবাহিকতা থাকতে হবে।

এরই মধ্যে দলীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।

এসব কর্মসূচি হবে পাঁচ দাবিতে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে কিছুদিন ধরে দেশে চলমান নাশকতার মধ্যে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এখন দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এর পরদিন দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। সেই বৈঠকে এনসিপির প্রতিনিধিও ছিলেন।

বৈঠকের পর ব্রিফিংয়ে ঐক্যভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে ১১-দলীয় ঐক্য আশা করে।

দেশে সহিংস পরিস্থিতির মধ্যে গত বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। পরে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিন ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় জামায়াত।

এরপর বিকেলেই এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভা বসে। সভার পর এনসিপির পক্ষ থেকেও মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি ঘোষণার সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছিলেন, তাঁরা ঐক্যের ব্যাপারে ইতিবাচক। তবে সেই ঐক্যের ভিত্তিটা পরিষ্কার হতে হবে।

সম্ভাব্য ঐক্যের ভিত্তি হিসেবে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেন—জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম কত দূর পর্যন্ত যাবে, আওয়ামী লীগকে নানাভাবে স্বাভাবিক করা বা তাদের পুনর্মিলনের আলাপের জায়গাগুলোতে সরকারের বক্তব্য কী হবে, সংস্কারের এজেন্ডাগুলো গণভোটের মধ্য দিয়ে মানুষ যেভাবে দিয়েছিল সেগুলো কোথায় পর্যবসিত হবে এবং সামগ্রিকভাবে এই ঐক্যের ধারাবাহিকতা থাকবে কি না। সরকারের পক্ষ থেকে এসব প্রশ্নের সুরাহা আগে করতে হবে বলে আখতার মন্তব্য করেন।

এ বিষয়ে শনিবার এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রশ্নে সরকারের শিথিলতা দেখা গেছে, যা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটিকে স্বাভাবিক করতে ভূমিকা রেখেছে।

এনসিপি নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে সরকারের মধ্যে বিপরীতমুখী বক্তব্য ও অবস্থান দেখা গেছে। তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বিভিন্ন সময়ে এ ধরনের কথা বলেছেন বলেও তাঁরা উল্লেখ করেন। দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য ও অবস্থান যাতে বন্ধ হয়, সেই ধারাবাহিকতাও জরুরি বলে তাঁরা মনে করেন।

এ ছাড়া জুলাই জাতীয় সনদ নিয়েও বিএনপি দ্বিচারিতা করেছে বলে এনসিপির মূল্যায়ন। দলটির একজন শীর্ষস্থানীয় নেতার ভাষ্য, এই সুযোগে বিএনপির ওপর চাপ তৈরি করে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি চায় এনসিপি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার…

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের
রাজনীতি

খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা…

রাজনীতি

বায়তুল মোকাররম থেকে কাকরাইল পর্যন্ত জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন পরওয়ারের

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে…