…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

বাচসাসের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে, ভোটার ৫২৫ জন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বেলা ১টা পর্যন্ত। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫২৫ জন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি আবদুর রহমান-রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেল, অন্যটি কামরুল হাসান দর্পন ও আহমেদ তেপান্তরের প্যানেল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। দুই প্যানেলই জয়ের লক্ষ্যে গত এক মাস ধরে জোর প্রচারণা চালিয়েছে।

নির্বাচনে জয়ী হলে বাচসাসের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতির পাশাপাশি সংগঠনটিকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি সংগঠন বাচসাস। ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

পরবর্তী সময়ে ১৯৭৩-৭৪ সালে সংগঠনটি নতুন করে পুনরুজ্জীবিত হয়। চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে বাচসাস পুরস্কার প্রবর্তন করে সংগঠনটি। দীর্ঘ পথচলায় দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাচসাস।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস…

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন
বিনোদন

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন

অ্যান্ডির জন্মদিনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে তার খেলনারা। উপহারের বাক্স খুললেই ঘরে আসতে পারে নতুন কেউ, তখন পুরোনোদের কী হবে—এই ভয় নিয়েই শুরু হয…