…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

শেনজেনে ট্রাম্প-শি-পুতিন বৈঠক, কার্যকর কোনো চুক্তি ছাড়াই শেষ আলোচনা

নিজস্ব প্রতিবেদক

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ, আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো চুক্তি বা কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

২০ নভেম্বর শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ বৃদ্ধি, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা এবং পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা হয়। তবে এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট যৌথ পরিকল্পনা বা বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত সামনে আসেনি।

বৈঠকে তিন দেশের পক্ষ থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর অঙ্গীকারের কথা জানানো হয়। কিন্তু ঘোষণার পরও বৃহস্পতিবার জ্বালানি বাজারে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

শি জিনপিং বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে এবং অন্য দেশগুলোর জন্য উদাহরণ তৈরি করা উচিত তাদের। পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন দেশের ভূমিকার কথা বলেন।

অন্যদিকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বিপথগামী বৈশ্বিক সংগঠন’ আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান জানান।

তিন নেতার বৈঠককে ঘিরে ছোট ও মাঝারি দেশগুলোর ওপর বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জা ইয়ান চং বলেন, বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিলে ছোট দেশগুলোকে তার পরিণতি মেনে নিতে হতে পারে।

এর বিপরীতে অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশের নেতা জাতীয় সার্বভৌমত্ব, বহুপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

শেনজেনের বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান তিন নেতার মধ্যে তখনকার মতো অভিন্ন লক্ষ্য বা শত্রু নেই। ব্লুমবার্গ ইকোনমিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ফারার বলেন, বৈঠকটি ব্যাপক গণমাধ্যমের মনোযোগ পেলেও বিশ্ব ভূরাজনীতিতে পরিবর্তন আনার মতো কোনো উল্লেখযোগ্য চুক্তি বা সুনির্দিষ্ট ফলাফল আসেনি।

চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উ শিনবো মনে করেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার জাতীয় স্বার্থের কারণেই ভবিষ্যতেও এই ধরনের বৈঠকের প্রয়োজন থাকবে। শি জিনপিংও তিন দেশের নেতাদের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…