…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

উত্তরাখণ্ডের সুড়ঙ্গ ধস নিয়ে নেটফ্লিক্সের সিরিজ ‘টানেল মেন’, প্রধান চরিত্রে টাবু

নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডে ঘটে যাওয়া আলোচিত সুড়ঙ্গ ধসের ঘটনার অনুপ্রেরণায় নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত কাল্পনিক এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘টানেল মেন’।

এই সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো নেটফ্লিক্সের কোনো হিন্দি অরিজিনাল সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু।

‘টানেল মেন’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে একটি সুড়ঙ্গ ধসে পড়া এবং এর ভেতরে আটকে পড়া একদল শ্রমিকের বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে। বাইরে থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য যে প্রাণপণ চেষ্টা চালানো হয়, তা-ই পর্দায় ফুটিয়ে তোলা হবে।

এটি কোনো প্রামাণ্যচিত্র নয়। তবে বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজে বিপদের মুখে মানুষের সাহস, একতা ও বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের বিষয়টি গভীরভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে টাবু নানা বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সমানতালে কাজ করেছেন স্বাধীন ঘরানার চলচ্চিত্রেও। ‘মাচিস’ ও ‘চাঁদনি বার’ সিনেমার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ‘মকবুল’, ‘হায়দার’ ও ‘আন্ধাধুন’-এর মতো চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও টাবুর পরিচিতি রয়েছে। ‘দ্য নেমসেক’ থেকে শুরু করে ‘লাইফ অব পাই’ এবং হলিউডের প্রজেক্ট ‘ডিউন: প্রফেসি’—সবখানেই তিনি অভিনয় করেছেন। এবার নেটফ্লিক্সের এই থ্রিলারধর্মী সিরিজে তাঁর অন্তর্ভুক্তি দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে।

নতুন এই সিরিজটির শোরানার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্মাতা শিব রাওয়াইল। এর আগে তাঁর পরিচালিত ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এই প্রজেক্টে তাঁর কাজের সঙ্গী হচ্ছেন ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের কনটেন্ট প্রধান সৌগত মুখার্জি। কনটেন্ট প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম প্রকল্প, যা মূলত নেটফ্লিক্স ও ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের সহযোগিতার ভিত্তিতে নির্মিত হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস…

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন
বিনোদন

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন

অ্যান্ডির জন্মদিনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে তার খেলনারা। উপহারের বাক্স খুললেই ঘরে আসতে পারে নতুন কেউ, তখন পুরোনোদের কী হবে—এই ভয় নিয়েই শুরু হয…