…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

তরুণ হেমিচের অজানা অতীত নিয়ে ফিরছে ‘দ্য হাঙ্গার গেমস’, প্রিকুয়েলে জোসেফ জাডা

নিজস্ব প্রতিবেদক

‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির গল্পে আবার ফিরে আসছে প্যানেমের দুনিয়া। তবে নতুন সিনেমার কেন্দ্রে ক্যাটনিস এভারডিন নন; এবার গল্প তরুণ হেমিচ অ্যাবারনেথির জীবন বাঁচানোর লড়াই নিয়ে। ৫০তম হাঙ্গার গেমসের অভিজ্ঞতা, ক্ষমতার রাজনীতি ও এক তরুণের টিকে থাকার সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে প্রিকুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’।

ফ্রান্সিস লরেন্সের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন বিলি রে ও মাইকেল লেসলি।

সিনেমার পটভূমি ৫০তম হাঙ্গার গেমস, যা প্যানেমের ইতিহাসে ‘সেকেন্ড কোয়ার্টার কোয়েল’ নামে পরিচিত। নিয়ম অনুযায়ী এবারের প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণসংখ্যক প্রতিযোগীকে নামতে হয়। ফলে ১২টি জেলা থেকে মোট ৪৮ জন তরুণ-তরুণীকে এই প্রতিযোগিতায় পাঠানো হয়, যেখান থেকে কেবল একজনই বিজয়ী হয়ে ফিরতে পারবেন।

এই গেমসে ডিস্ট্রিক্ট ১২-এর ১৬ বছর বয়সী হেমিচের সঙ্গে পরিচয় হয় মেসিলি ডোনারের এবং তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব ও জোট। তরুণ হেমিচ চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাডা এবং মেসিলি ডোনার চরিত্রে দেখা যাবে ম্যাকেনা গ্রেসকে।

প্রতিযোগিতার পাশাপাশি সিনেমায় ক্যাপিটলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা এবং প্রেসিডেন্ট স্নোর শাসন ও নজরদারির চিত্রও থাকছে। গল্পে হেমিচ শুধু বেঁচে থাকার জন্য লড়েন না, গেমসের নিয়ন্ত্রণ ভাঙার ঝুঁকিও নেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেসি প্লিমন্স (প্লুটার্ক হেভেনসবি), রালফ ফাইনেস (প্রেসিডেন্ট স্নো), এলি ফ্যানিং (এফি ট্রিনকেট), কিয়েরান কালকিন (সিজার ফ্লিকারম্যান) ও গ্লেন ক্লোজ (ড্রুসিলা সিসল)। এছাড়া মায়া হক, হুইটনি পিক ও কেলভিন হ্যারিসন জুনিয়রও অভিনয় করেছেন।

পুরোনো দর্শকদের জন্য সিনেমায় ক্যাটনিস এভারডিন ও পিটা মেলার্কের চরিত্রে আবার হাজির হবেন জেনিফার লরেন্স ও জশ হাচারসন। বয়স্ক হেমিচের পরিচিত রূপে ফিরবেন উডি হ্যারেলসনও। গল্পের শেষাংশে সময়ের সংযোগ ঘটাতেই তাদের এই উপস্থিতি রাখা হয়েছে।

আগের সিনেমাগুলোতে হেমিচকে ক্যাটনিস ও পিটারকে গেমসের কৌশল শেখানো একজন অভিজ্ঞ ও তিক্ত মানুষ হিসেবে দেখেছেন দর্শকরা। নতুন প্রিকুয়েলের মাধ্যমে জানা যাবে তার এমন হয়ে ওঠার পেছনের কাহিনি — কৈশোরের ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা ও বেঁচে থাকার লড়াই কীভাবে তাকে বদলে দিয়েছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস…

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন
বিনোদন

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন

অ্যান্ডির জন্মদিনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে তার খেলনারা। উপহারের বাক্স খুললেই ঘরে আসতে পারে নতুন কেউ, তখন পুরোনোদের কী হবে—এই ভয় নিয়েই শুরু হয…